ঘুমানোর আগে গুরুত্বপূর্ণ সুন্নত আমল
ঘুমানোর আগে কিছু আমল করার মাধ্যমে রাতটিকে ইবাদত ও আল্লাহর স্মরণে পরিপূর্ণ করা যায়। আসুন, সহিহ হাদিসে বর্ণিত গুরুত্বপূর্ণ আমলগুলো জেনে নিই।
🌸 ১. আয়াতুল কুরসি পাঠ করুন ঘুমানোর আগে একবার আয়াতুল কুরসি পাঠ করুন।
🌸 ২. তিন কুল পাঠ করুন সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে দুই হাতের তালুতে হালকা ফুঁ দিন এবং শরীরের যতটুকু সম্ভব মুছে নিন। এভাবে তিনবার করুন।
🌸 ৩. সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করুন সূরা বাকারার শেষ দুই আয়াত রাতে পাঠ করুন।
🌸 ৪. তাসবিহে ফাতিমি পাঠ করুন 📿 সুবহানাল্লাহ — ৩৩ বার 📿 আলহামদুলিল্লাহ — ৩৩ বার 📿 আল্লাহু আকবার — ৩৪ বার
🌸 ৫. ঘুমানোর দোয়া পড়ুন
بِاسْمِكَ اللَّهُمَّ أَمُوتُ وَأَحْيَا
উচ্চারণ: বিসমিকা আল্লাহুম্মা আমূতু ওয়া আহইয়া।
অর্থ: হে আল্লাহ! আপনার নামেই আমি মৃত্যুবরণ করি এবং জীবিত হই।
🌸 ৬. ডান কাতে শয়ন করুন ঘুমানোর আগে অজু করে ডান কাতে শয়ন করা সুন্নত।
🌸 ৭. সূরা মুলক পাঠ করুন রাতে সূরা মুলক পাঠ করার অভ্যাস গড়ে তুলুন
দেশ মাতৃ