কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে পূবালী ব্যাংকের উপহার দেওয়া বাস হস্তান্তর
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সহজ ও নিরাপদ করতে একটি নতুন বাস উপহার দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি।
আজ বুধবার (৭ অক্টোবর) সকালে কলেজের ডিগ্রি শাখাস্থিত জিয়া অডিটোরিয়ামে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বাসটি আনুষ্ঠানিকভাবে কলেজ কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল মজিদ এবং পূবালী ব্যাংকের কুমিল্লা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মাইনুল ইসলাম।
শিক্ষার্থীদের যাতায়াতের সুব্যবস্থা নিশ্চিত করায় ব্যাংকের এই উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় হিসেবে অভিহিত করেছে কলেজ কর্তৃপক্ষ।
আরও পড়ুন.........
দেশ মাতৃ