জীবনের আসল পরীক্ষাটা এখনো বাকি!
পিএসসি পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থী একসময় বুঝতে পারে, এই ফলাফলই জীবনের সবকিছু নয়। সামনে আরও অনেক পথ বাকি।
জেএসসিতে ভালো ফল করা শিক্ষার্থী ভাবে, এবার এসএসসিতে ভালো করতে হবে। কারণ জীবনের বড় পরীক্ষা বুঝি সেটিই!
এসএসসিতে ভালো ফল করার পর তার কাছে মনে হয়, আসল চ্যালেঞ্জ তো এইচএসসি। ভালো একটি ফলাফলই হয়তো ভবিষ্যৎ গড়ে দেবে।
এইচএসসি পরীক্ষার্থী আবার ভাবে, ভর্তি পরীক্ষায় ভালো করতে পারলেই জীবনের পথ সহজ হয়ে যাবে।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর শুরু হয় নতুন স্বপ্ন। ভালো ফলাফল, ভালো চাকরি আর একটি সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা।
স্নাতক শেষ করা তরুণটি ভাবে, এবার একটি ভালো চাকরি পেলেই জীবনটা সার্থক হবে। চাকরিতে প্রবেশের পর শুরু হয় পদোন্নতি, অর্থ-সম্পদ ও প্রতিষ্ঠা অর্জনের প্রতিযোগিতা।
এভাবে একসময় কর্মজীবনের ব্যস্ততা শেষ হয়। মানুষ অবসরে যায়। জীবনের দীর্ঘ পথ পেরিয়ে তখন তার উপলব্ধি হয়—পৃথিবীর এত আয়োজন, এত প্রতিযোগিতা, এত অর্জন সবকিছুই একদিন পেছনে পড়ে থাকবে।
কারণ দুনিয়ার জীবনই শেষ নয়। মৃত্যুর পর রয়েছে আরেকটি অনন্ত জীবন। আর সেই জীবনের সফলতাই হলো প্রকৃত সফলতা।
আমরা দুনিয়ার পরীক্ষার জন্য কত প্রস্তুতি নিই! অথচ যে জীবনের জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি নেওয়া প্রয়োজন, সেই আখিরাতের প্রস্তুতির কথা কত সহজেই ভুলে যাই!
মনে রাখা প্রয়োজন, দুনিয়ার প্রতিটি পরীক্ষার ফলাফল একসময় শেষ হয়ে যাবে; কিন্তু আখিরাতের পরীক্ষার ফলাফলই নির্ধারণ করবে আমাদের চূড়ান্ত পরিণতি।
আল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাতের জীবনে সফলতা দান করুন। আমিন।
দেশ মাতৃ